রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী পালন

ছবিঃ বৃক্ষ রোপণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন তসিকুল ইসলাম তসি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী পালন করেছে  সংস্থার সদস্যরা। ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টায় হুজরাপুরে এ কর্মসূচীর উদ্বোধন করেন মোঃ তসিকুল ইসলাম তসি।  মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার সভাপতি শ্রী জিতেন চৌধুরী এর সভাপতিত্বে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া,পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হক, 


বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সভাপতি পুরোহিত রাম সিতা মন্দির শ্রী চন্দন পান্ডে। এ সময় আরও  উপস্থিত ছিলেন, মোঃ আসিফ,মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার সহ সভাপতি তোহর আহমেদ তুষার,সাধারণ সম্পাদক শুভত্র শাহা,ক্যাশিয়ার চন্দ্র কর্মকার,সদস্য আল হেলাল সহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এর গুরুত্ব সম্পর্কে তুলে ধরে বক্তব্য রাখেন এবং সকলকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করেন। গাছ কে অক্সিজেনের কারখানা বলে উল্লেখ করেন। সংস্থাটির সভাপতি জিতেন চৌধুরী বলেন ১৫০ টি ঔষধী,ফলজ গাছ বিতরণ এবং ১০০ টি গাছ রোপণ করাসহ মোট ২৫০ টি গাছ রোপণ করার কথা উল্লেখ করেন।  জিতেন আরও জানান সংস্থাটি বৃক্ষ রোপণ সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে এবং এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার প্রয়াস ব্যক্ত করেন জিতেন চৌধুরী 

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…