সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে বিরোধপূর্ন জমি নিয়ে সংবাদ সম্মেলন 


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বিরোধপুর্ন জমি নিয়ে সংবাদ সম্মেলন করেছে একপক্ষ। মঙ্গলবার বিকেলে গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব মোঃ ইনসান আলী মাস্টার। লিখিত বক্তব্যে তিনি জানান  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর  উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর মৌজায় তারা   মরহুম সেরাতুন বিবির ওয়ারিশ সুত্রে.৩৬ শতক জমি ভোগদখল করে আসছেন। কিন্তু রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার বীর মুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম পুলিশের সহায়তায় ওই জমি দখল নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ক্রয়সূত্রে মালিক খাদেমুল ইসলাম ওই জমির জাল দলিল তৈরি করে খাজনা খারিজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি জানতে পেরে  তার খারিজ বাতিলের জন্য  সহকারি কমিশনার (ভূমি) গোমস্তাপুরের কার্যালয়ে আবেদন করলে গত ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তার( খাদেমুলের) খারিজ বাতিলের রায় প্রদান করেন। পরে  খাদেমুল ওই রায়ের বিরুদ্ধে আপীল করলে অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) খাদেমুলের পক্ষে রায় দেন।পরে তিনি( ইনসান মাস্টার)  রাজশাহী বিভাগীয় কমিশনারের  নিকট আপিল করেন।যা বিচারাধীন রয়েছে। 

এ বিষয়ে খাদেমুল  ইসলাম জানান, ক্রয়সূত্রে মালিকানা পেয়ে তিনি প্রায় ৪০ বছর যাবত ওই জমি ভোগদখল করে আসছেন। গত ১ অক্টোবর প্রতিপক্ষ তার জমি দখল করে স্থাপনা নির্মাণ করার চেষ্টা করে। পুলিশের সহায়তায় তিনি জমি দখলের চেষ্টা প্রতিহত করেন। এ বিষয়ে  তিনি গোমস্তাপুর উপজেলা নিবার্হী অফিসারের নিকট লিখিত  অভিযোগ করলে মঙ্গলবার উভয় পক্ষের শুনানিতে  ইউএনও তার কাগজপত্র পর্যালোচনা করে প্রতিপক্ষকে জমির দখল ছেড়ে দেয়ার নির্দেশ দেন।

এদিকে, ইনসান আলী মাস্টার সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আদালতে বিচারাধীন বিষয়ে ইউএনওর এক পাক্ষিক রায় সুবিচার প্রতিষ্ঠায় বাধা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা জানান, উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে এ সিদ্ধান্ত দেয়া হয়েছে

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…