সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ৯৯৯-এর কলে ডাকাত ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তা

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জুমারপাড়ায় জরুরি সহায়তা ৯৯৯-এ সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তা আমনুরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম (৪৭)। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এসআই নুরুল ইসলাম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

পুলিশ জানায়, সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে এমন খবর পাওয়া যায় জরুরি সহায়তা ৯৯৯-এর একটি কলে। এসময় আমনুরা থেকে মোটরসাইকেলযোগে ঘটনাস্থলের দিকে রওনা দেন আমনুরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুরুল ইসলাম। মাঝপথে থাকা পুলিশের চেকপোস্টে দায়িত্বে থাকা সদস্যদের বিষয়টি অবগত করে ঘটনাস্থলে পুলিশের একটি দল ও মোটরসাইকেলযোগে আলাদাভাবে যাচ্ছিলেন এসআই নুরুল ইসলাম। তবে তিনি একায় আগেই ঘটনাস্থলেই পৌঁছে যাওয়ায় তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এসআই নুরুল ইসলামকে একায় পেয়ে তাৎক্ষণিকভাবে এক ডাকাত সদস্য হাতে ও পায়ে তাকে এলোপাতাড়ি কোপ দেয়। এরমধ্যে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…