রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নওগাঁয় আম চুরি করতে গিয়ে দুই সাংবাদিক আটক!


নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলায় গভীর রাতে বাগানের আম চুরি করতে এসে দুই সাংবাদিক হাতেনাতে আটক হয়েছেন।

এ সময় তাদের ব্যবহৃত দুটি ট্রাক্টর ও চুরিকৃত ৭০ ক্যারেট আম জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

আটককৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদরের সংকরবাতি বটতলা গ্রামের নুরুল হুদার ছেলে জাহিদ হাসান (২৫) এবং একই উপজেলার দাড়িয়াপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে একেএম বাদরুল আলম (৪৮)। তাদের দু’জনই নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনাস্থল থেকে রেহাই পেতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে সন্দেহজনকভাবে একটি আমবাগানে চলাচলরত দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তাদের সঙ্গে থাকা আমভর্তি ক্যারেট ও ট্রাক্টর দেখে চুরির বিষয়টি স্পষ্ট হয়। পরে বিষয়টি পোরশা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে।

এ ঘটনায় স্থানীয় কৃষক ও বাগান মালিকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। বাগানের আম রক্ষায় প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

পোরশা থানার এক কর্মকর্তা জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…