রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় এমপির আইপিএস ও ব্যাটারী প্রদান


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সুপেয় পানি সমস্যা সমাধানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান একটি আইপিএস, দু’টি ব্যাটারী ও একটি পানির ট্যাংকি হস্তান্তর করেছেন।

আজ (২০মে) বুধবার সকাল ১০টায়

বিদ্যুতের লোডশেডিংজনিত সমস্যা নিরসন ও চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মু. মিজানুর রহমানের নিজস্ব অর্থায়নে ২০০ অ্যাম্পিয়ারের ২টি ব্যাটারি ও ২৩০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পূর্ণাঙ্গ আইপিএস সেট প্রদান করেছেন।

এছাড়াও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর আমীর মোঃ মনিরুল ইসলামের অর্থায়নে ১০০০ লিটার ধারণক্ষমতার একটি পানির ট্যাংকি প্রদান করা হয়।

পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পরিদর্শন ও রোগীদের খোঁজখবর নেন স্থানীয় এমপি ড. মু. মিজানুর রহমান। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ফারহানা নবী, জামায়াতের উপজেলা আমীর ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম, জামায়াত মনোনীত রহনপুর পৌর মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…