রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সাত লক্ষণ দেখলেই বুঝবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত?

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে যাদের, তাদের নিয়মিত রক্ত পরীক্ষার মধ্যেই থাকতে হয়। কিন্তু পারিবারিক ইতিহাস থাকলেও ডায়াবেটিস হয়নি ভেবে যারা নিশ্চিন্তে রয়েছেন, চুপিসারে কখন যে ডায়াবেটিস শরীরে থাবা বসাবে, তা ধরতে পারবেন না।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ধরা না পড়লে বা সঠিক চিকিৎসা না হলে কিডনি, লিভার, চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই সঙ্গে অস্বাভাবিক হারে চুলও ঝরে পড়তে পারে। এ ছাড়াও শরীরে আরও বেশ কিছু লক্ষণ আছে, যেগুলো দেখলে বোঝা যায়, কেউ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন কি না।

রক্ত পরীক্ষা করার আগেই শরীরে যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন–

ডায়াবেটিস এর লক্ষণ

১. কেটে গেলে সারতে চায় না
সপ্তাহ খানেক আগে সবজি কাটতে গিয়ে একটু আঙুল কেটে গিয়েছে। দু-তিন দিনের মধ্যেই তা শুকিয়ে যাওয়ার কথা। কিন্তু সাত দিন হয়ে গেল কিছুতেই তা সারতে চাইছে না। এই লক্ষণ কিন্তু রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে হতে পারে।

২. বারবার প্রস্রাবের বেগ
এমনিতেই শীতকালে ঘাম হয় না বলে ঘন ঘন বাথরুমে ছুটতে হয়। ইদানীং আবার প্রস্রাবের বেগের চোটে মাঝরাতে দু-তিনবার ঘুম ভেঙে যাচ্ছে। পানি বেশি না খাওয়ার পরও যদি এ সমস্যা হয়, বুঝতে হবে ডায়াবেটিসের সমস্যা আছে।

৩. তৃষ্ণা মিটতে চায় না
শীতকালে ঠান্ডা আবহাওয়ায় সাধারণত খুব বেশি পানি খাওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু পরিশ্রম না করেও যদি এ সময়ে তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, তা রক্তে শর্করার ভারসাম্য বিঘ্নিত হওয়ার একটি ইঙ্গিত হতে পারে।

৪. ক্লান্ত লাগা
বারবার প্রস্রাবের ফলে শরীর থেকে অতিরিক্ত পরিমাণে শর্করা এবং বিভিন্ন খনিজ বেরিয়ে গেলে ক্লান্ত লাগা স্বাভাবিক। ডায়াবেটিসে আক্রান্ত হলে প্রস্রাবের পরিমাণও বেড়ে যায়।

৫. সারাক্ষণ খিদে পাওয়া
দুপুরে পরিমাণমতো সবকিছু খাওয়ার পরও ঘণ্টাখানেকের মধ্যেই খিদে পেয়ে যাচ্ছে? রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে কিন্তু সারাক্ষণ খিদে পায়।

৬. ত্বকের দাগছোপ
ঘাড়, গলা, দুই বাহুমূলে কালো ছোপ পড়েছে? নিয়মিত ঘরোয়া টোটকায় ত্বকচর্চা করেও ফল মিলছে না। তবে চোখে দেখে বুঝতে পারছেন এটি ঠিক রোদে পোড়া দাগ নয়। দীর্ঘদিন ধরে রক্তে শর্করা বেশি থাকলে, শরীরের এই বিশেষ বিশেষ জায়গায় কিন্তু কালচে ছোপ পড়ে।

৭. যৌনাঙ্গে সংক্রমণ
রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে ঘন ঘন প্রস্রাব পায়। সেখান থেকে মূত্রাশয়, যৌনাঙ্গে সংক্রমণ হওয়া অস্বাভাবিক নয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…