সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোহনপুরে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন উদ্বোধন


শাহিনুর রহমান, মোহনপুর প্রতিনিধি

পিপিআর রোগের টিকা দিন,ছাগল ও ভেড়া  সুস্থ রাখুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর  মোহনপুরে  বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার  (১ অক্টোবর) সকাল ১১ টায় দিকে বড়ইকুড়িগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রাণিসম্পদ  অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ক্ষুরা  রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায়  অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: খন্দকার সাগর আহমেদ এর সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মো: আতোয়ার রহমান  ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা , যুব উন্নয়ন কর্মকর্তা মোঃসঈদ  আলী রেজা, উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা ডা: হুমায়ন কবির  সবুজ  টিকা প্রদান কর্মসূচি ১ অক্টোবর মঙ্গলবার  শুরু হয়ে  ১৮ অক্টোবর পর্যন্ত কার্যক্রম চলবে।  আলোচনা শেষে অতিথিরা অনুষ্ঠানে নিয়ে আসা প্রান্তিক কৃষকদের ছাগল ও ভেড়াকে টিকা দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন"


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…