রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৩ প্রবাসী গ্রেফতার


নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় কাগজপত্র ছাড়াই কারখানায় কাজ করার অভিযোগে বাংলাদেশিসহ ৪৩ প্রবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।

বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) সেলাঙ্গর রাজ্যের জালান মেরুতে একটি কাচের ফ্রেমের কারখানায় অভিযান পরিচালনা করে যেসব অপরাধ শনাক্ত করেছে তার মধ্যে ২০২০ সাল থেকে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নিয়ে থাকা।

সেলাঙ্গর জেআইএম পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে বলেছেন, ২১ থেকে ৪৫ বছর বয়সী মোট ৪৩ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে, যাদের বেশিরভাগই বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের নাগরিক।

তিনি আরো বলেন, ১৭ জন সেলাঙ্গর জেআইএম কর্মকর্তা ও কর্মী অভিযান চালানোর আগে সংশ্লিষ্ট এলাকায় এক মাস ধরে নজরদারি করা হয়। ‌‌‘এরা সাধারণ শ্রমিক এবং তাদের মধ্যে ৩২ জনের কাজের সময়সূচি ঠিক ছিল না।’

ইমিগ্রেশন রেগুলেশনের রেগুলেশন ৩৯ বি এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(সি) এর অধীনে পাসপোর্টের শর্ত লঙ্ঘন করেছে তারা। গ্রেফতার বেশিরভাগ অভিবাসী গত দুই বছর ধরে কাগজপত্র ছাড়াই কারখানায় কাজ করছিলেন বলে জানান পরিচালক।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন