রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চলতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড


News Desk

চলতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড। এ২৩এ নামে পরিচিত বরফখণ্ডটি ৩০ বছরেরও বেশি সময় ধরে ওয়াডেল সাগরের তলদেশে আটকে ছিল। ১৯৮৬ সালে অ্যান্টার্কটিক উপকূলরেখা থেকে বরফখণ্ডটি বিভক্ত হয়েছিল। এর এটি দ্রুত ওয়াডেল সাগরে তলিয়ে যায়। পরিণত হয়েছিল একটি বরফ দ্বীপে।  ২০২০ সালে সর্বপ্রথম নড়েচড়ে উঠেছিল বরফখণ্ডটি। তবে সাম্প্রতিক সময়ে এটি চলতে শুরু করেছে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ভাসতে ভাসতে বর্তমানে এটি অ্যান্টার্কটিক সীমানার বাইরে চলে যাচ্ছে। বরফখণ্ডটি প্রায় ৪ হাজার বর্গকিলোমিটার (১,৫০০ বর্গমাইল) এলাকাজুড়ে বিস্তৃত ছিল, যা আকারে লন্ডনের থেকে প্রায় দ্বিগুণেরও বেশি। এ বরফখণ্ডটি প্রায় ৪০০ মিটার পুরো। এবিষয়ে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের রিমোট সেন্সিং এক্সপার্ট অ্যান্ড্র– ফ্লেমিং বলেন, ‘আমি কয়েকজন সহকর্মীর কাছে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছিলাম। বরফখণ্ড চলতে শুরু করার কারণ হিসেবে তারা পানির তাপমাত্রার সম্ভাব্য পরিবর্তনের কথা উল্লেখ করেছেন।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন