রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভারতীয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

হায়দ্রাবাদে বিমান বাহিনীর একাডেমি (এএফএ) থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আকাশযানটি উড্ডয়ন করেছিল, তখন দুর্ঘটনাটি ঘটে।

News Desk

তেলেঙ্গানায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় বিমান বাহিনীর দুই পাইলটের মৃত্যু হয়েছে। সোমবার তেলেঙ্গানা রাজ্যের মেদাক জেলায় এ ঘটনা ঘটেছে। বিমান দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের বিমান বাহিনী জানিয়েছে, হায়দ্রাবাদে বিমান বাহিনীর একাডেমি (এএফএ) থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আকাশযানটি উড্ডয়ন করেছিল, তখন দুর্ঘটনাটি ঘটে। বিমানটিতে একজন প্রশিক্ষক ও একজন প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন। দুর্ঘটনায় উভয়ের মৃত্যু হয়েছে। এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী বলেছে, “একটি প্লাটিপাস পিসি সেভেন এমকে টু আকাশযান আজ সকালে হায়দ্রাবাদের এএফএ থেকে নিয়মিত প্রশিক্ষণ উড়ালে যাওয়ার পর দুর্ঘটনায় পড়ে।

এতে আকাশযানটিতে থাকা উভয় পাইলটই মারাত্মক আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন।” ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এক ইঞ্জিনের প্লাটিপাস পিসি সেভেন এমকে টু আকাশযানে করে ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…