শনিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১২ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শেখ হাসিনাকে অভিনন্দন বার্তায় কী লিখলেন চীনা প্রেসিডেন্ট

শেখ হাসিনা ও প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে চীনের প্রেসিডেন্ট বলেছেন, চীনের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে আমি আপনাকে আমার উষ্ণ অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি।বৃহস্পতিবার এই অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

চিঠিতে শি জিনপিং বলেন, প্রতিবেশী দেশ চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৪৯ বছরে আমাদের উভয় দেশই সবসময় একে অপরকে সম্মান করে, একে অপরের সঙ্গে সমান আচরণ করে এবং পারস্পরিক সুবিধা অর্জন করে আসছে। এতে উভয়পক্ষ সমানভাবে লাভবান হয়েছে।

শি জিনপিং বলেন, ‘আমরা একে অপরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করি এবং যৌথভাবে প্রতিটি দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনের চেষ্টা করি, যা আমাদের দুই দেশের জনগণের জন্য স্পষ্ট সুবিধা নিয়ে আসে।’ এ প্রসঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তাদের গত আগস্টের বৈঠকের কথা উল্লেখ করেন। যেখানে তারা উভয়েই চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছান।

তিনি বলেন, ‘এটা প্রত্যাশিত যে আমরা উভয় দেশ যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছি তা বাস্তবায়নের জন্য রাজনৈতিক পারস্পরিক আস্থা বাড়াতে, ঐতিহ্যবাহী বন্ধুত্বের সম্পর্ক আরও উন্নীত করতে, উন্নয়ন কৌশলগুলোকে আরও সমন্বিত করতে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার উন্নীত করার জন্য আমরা যৌথ প্রচেষ্টা চালাব।

তা হলে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্ব একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে।’ চীনা প্রেসিডেন্ট শেখ হাসিনার সুস্বাস্থ্য, ফলপ্রসূ কর্মজীবন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করেন। ‘বাংলাদেশের সমৃদ্ধি এবং এর জনগণ সুখী হোক’ এই বলে তিনি চিঠি শেষ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন