রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ফিলিপাইনে তীব্র গরমে স্কুল বন্ধ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেক্স

ফিলিপাইনের রাজধানী ম্যানিলাসহ দেশটির অধিকাংশ প্রদেশে প্রায় এক সপ্তাহ ধরে ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

এমন তীব্র দাপদাহে কারণে দেশটির স্কুলের নিয়মিত ক্লাস কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে ফিলিপাইনের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি নোটিশবৃহস্পতিবার (৪ এপ্রিল) দেশটির সব স্কুলে পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, “অসহনীয় গরম-তাপপ্রবাহ এড়াতে স্কুলগুলো তাদের নিয়মিত ক্লাস কার্যক্রম স্থগিত রাখতে পারবে। স্কুলগুলোর কর্তৃপক্ষকে সেই এখতিয়ার দেওয়া হলো।” এদিন নোটিশ পাওয়ার পর ওই দিনই দেশজুড়ে ৪ হাজার ৭৬৯টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়।

পরের দিন শুক্রবার বন্ধ করা হয় আরও ৫ হাজার ২৮৮টি স্কুল। এসব স্কুলের কর্তৃপক্ষ জানায়, তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসার আগপর্যন্ত আপতত অনলাইনে ক্লাস কার্যক্রম চলবে। বন্ধ হওয়া এসব স্কুলের মধ্যে রাজধানী ম্যানিলার ৩০০ স্কুলও রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…