রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ইসরায়েলের ড্রোন বাচ্চাদের খেলনা: ইরান

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

ইসরায়েলের অস্ত্র-ড্রোন ‘আমাদের বাচ্চাদের খেলনার মতো’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান।

রবিবার (২১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এই খবর প্রকাশ করেছে। এর আগে গত শুক্রবার ইরানের ইসফাহান প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সিরিয়ায় ইরানের কনসুলার ভবনে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে গত সপ্তাহে ইসরায়েলে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছিল ইরান৷ এর জবাবে ইরানে হামলা করার হুমকি দিয়ে আসছিল ইসরায়েল৷ তবে শুক্রবারের ইসফাহান প্রদেশের বিস্ফোরণ ঠিক ইসরায়েলের হামলার ফসল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সংবাদমাধ্যম এনবিসিকে বলেছেন, ওই হামলা এবং ইসরায়েলের মধ্যে কোনও সংযোগ রয়েছে বলে আমাদের কাছে প্রমাণিত হয়নি। ইসরায়েলের এই হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টিও স্বীকার করতে অস্বীকার করেছেন তিনি। তিনি দাবি করেছেন, এটি ‘কোনও হামলা ছিল না এগুলো ড্রোন নয়, এগুলো ছিল খেলনার মতো যা দিয়ে আমাদের বাচ্চারা খেলে।

এদিকে একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, তাদের কেবল ইরানকে বোঝানোর উদ্দেশ্য ছিল- ইরানের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রয়েছে ইসরায়েলের। মূলত গত শুক্রবার ইরানের অনেক ভেতরে একেবারে মধ্যাঞ্চলে অবস্থিত ইসফাহান শহরের কাছে একটি ইরানি বিমান বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে এই হামলাটি চালাতে দেখা গেছে, কিন্তু ইসরায়েলের সেই ড্রোন কোনো কৌশলগত স্থানে আঘাত করেনি বা বড় ধরনের ক্ষতি কোনো ক্ষতিও করেনি।

এদিকে ইরাকের ইরানপন্থি নিরাপত্তা বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) সামরিক ঘাঁটির একটি কমান্ড পোস্টে বিমান হামলা হয়েছে।

গত শুক্রবার রাজধানী বাগদাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের কালসো সামরিক ঘাঁটিতে ওই হামলা হয়। কালসো সামরিক ঘাঁটিতে বিমান হামলায় পিএমএফের এক যোদ্ধা নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন বলে পার্শ্ববর্তী হিল্লা শহরের একটি হাসপাতালের দুই কর্মকর্তা জানিয়েছেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…