বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অবশেষে দুবাইয়ের বন্দরে পৌঁছাল এমভি আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

অবশেষে ইউরোপীয় ইউনিয়ন নেভির এসকর্টে ভারত মহাসাগর পাড়ি দেওয়ার পর যুদ্ধকবলিত ওমানের পাশ দিয়ে দুবাইয়ে পৌঁছেছে জিম্মি শিকার বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ।

রবিবার (২১ এপ্রিল) বিকালেদুবাইয়ে পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছে জাহাজের মালিকপক্ষ। তারা জানায় জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে দুবাইয়ের হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমভি আবদুল্লাহ।

মালিকপক্ষের দেওয়া তথ্যানুসারে, সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর গত ৪ দিন ইউরোপীয় ইউনিয়ন নেভির এসকর্টে ভারত মহাসাগর পাড়ি দিচ্ছিল এমভি আবদুল্লাহ। যে কারণে গতি নামিয়ে আনতে হয়েছিল সাড়ে ৭ নটিক্যাল মাইলে। জলদস্যু ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম শেষে ওমানের কাছাকাছি যুদ্ধকবলিত ঝুঁকিপূর্ণ এলাকা ১১ নটিক্যাল মাইল গতিতে পাড়ি দেয় আবদুল্লাহ।

দুবাই থেকে আবদুল্লাহর নাবিকদের বিমানে করে দেশে ফেরার কথা রয়েছে। মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে দুবাই যাওয়ার পথে গেল ১২ মার্চ বাংলাদেশ সময় বেলা দেড়টায় জাহাজটির নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ান জলদস্যুরা।

জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেডের মালিকানাধীন। পণ্যবাহী জাহাজটি কয়লা নিয়ে ভারত মহাসাগর হয়ে মোজাম্বিক থেকে দুবাইয়ের হামরিয়া বন্দরের দিকে যাচ্ছিল।

পরে দীর্ঘ আলোচনার শেষ হলে ১৪ এপ্রিল ভোরে সোমালিয়ান উপকূলের কাছাকাছি সাগরে মুক্তিপণের ডলার ভর্তি তিনটি ব্যাগ ফেলে জলদস্যুদের কবল থেকে মুক্ত করা হয় এমভি আবদুল্লাহ জাহাজ এবং তার ২৩ নাবিককে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…