সোমবার, ২৯শে ভাদ্র ১৪৩৩, ১৪ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

থাইল্যান্ডে হিটস্ট্রোকে ৩০ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

তীব্র দাবদাহে পুড়ছে বাংলাদেশ-ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশ। এর ব্যতিক্রম নয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডও। দেশটিতে চলতি বছরে এখন পর্যন্ত হিট স্ট্রোকে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

এই অবস্থায় সতর্কতা জারি করেছে দেশটির সরকার।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএ। সংবাদমাধ্যমটি বলছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বুধবার (২৪ এপ্রিল) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবারও তাপমাত্রা একইরকম থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তবে আশঙ্কা করা হচ্ছে, চলতি মৌসুমে দেশটির তাপমাত্রা ৫২ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।

এই পরিস্থিতিতে ব্যাংককে চরম তাপপ্রবাহের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১ জানুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দেশটিতে হিট স্ট্রোকে অন্তত ৩০ জন মারা গেছেন।

গত বছরে দেশটিতে এই সংখ্যা ছিলো ৩৭ জন। থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগের উপ-মহাপরিচালক দিরেক খামপায়েন গণমাধ্যমকে বলেছেন, সরকারি কর্মকর্তারা বয়স্ক লোকজন এবং যারা দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন, তাদের বাড়িতে অবস্থান ও নিয়মিত পানি পান করার আহ্বান জানিয়েছেন।

মূলত থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সাধারণত এপ্রিল মাসে আবহাওয়া সবেচেয়ে গরম থাকে। কিন্তু এল নিনো ধাঁচের আবহাওয়া পরিস্থিতির কারণে চলতি বছর তা ভয়াবহ আকার ধারণ করেছে। গত কয়েকদিন ধরে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ভয়াবহ দাবদাহ বিরাজ করছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে মধ্যরাতে পান-মুদি দোকানে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে…

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…