বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কারাগারে থেকেও বিজয়ী কাশ্মীরের নেতা শেখ আবদুল রশিদ

ফাইল ছবি

নিউজ ডেস্ক

কারাগারে থেকেও লোকসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন ভারত শাসিত কাশ্মিরের সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ আবদুল রশিদ। তিনি প্রায় পাঁচ বছর ধরে কারাগারে বন্দি রয়েছেন।

জানা যায়, গণমানুষের কাছে ইঞ্জিনিয়ার নামে পরিচিত রশিদ। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। ২০১৯ সাল থেকে সন্ত্রাসী অর্থায়নের মামলায় তিহার কারাগারে রয়েছেন তিনি। তবে দীর্ঘ কারাবাস তার জয় ঠেকাতে পারেনি। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে এক লাখ ভোট পেছনে ফেলে নিজের জয় নিশ্চিত করেছেন তিনি।

বারামুল্লা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে পরাজিত করেছেন।

মঙ্গলবার (৪ মঙ্গলবার) এক এক্সবার্তায় ওমর আবদুল্লাহ লেখেন, আমি মনে করি, এই অনিবার্যতাকে মেনে নেওয়ার সময় এসেছে। উত্তর কাশ্মীরে জয়ের জন্য ইঞ্জিনিয়ার রশিদকে অভিনন্দন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…