বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বিমান বিধ্বস্তে মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টসহ নিহত ১০

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

বিমান বিধ্বস্ত হয়ে মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলাস চিলিমা ও তার স্ত্রী মেরিসহ ১০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট ও মন্ত্রীসভার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার সকালে রাজধানী লিলংওয়ের বিমানবন্দর থেকে সামরিক বিমানটি উড্ডয়নের পর এ দুর্ঘটনা ঘটে।

দুর্ভাগ্যবশত, বিমানে যারা ছিলেন তারা সবাই নিহত হয়েছেন খারাপ  আবহাওয়ার কারণে বিমানটিকে আবারও লিলংওয়ের বিমানবন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর কিছুক্ষণ পর এটি নিখোঁজ (রাডারের বাইরে) হয়ে যায়।

বিমানটির স্থানীয় সময় সকাল ১০টার পরে দেশের উত্তরে অবস্থিত মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। দেশটির সামরিক সূত্র জানায়, খারাপ আবহাওয়ার কারণে নিখোঁজ হওয়ার একদিন পর বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।

মালাউইয়ের প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, জঙ্গলে বিধ্বস্ত হওয়ার পর ১০ আরোহীর কেউই বেঁচে নেই। ৫১ বছর বয়সী চিলিমাকে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছিল।

২০২২ সালে ঘুষ গ্রহণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় বলা হয়েছিল, একটি প্রতিষ্ঠানকে সরকারি কাজ পাইয়ে দিতে তিনি ঘুষ নিয়েছেন। তবে ভাইস প্রেসিডেন্ট সাওলাস চিলিমা সবসময় এ অভিযোগ অস্বীকার করেছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…