রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ওমরাহ ভিসা মিলবে ২৪ ঘণ্টায়

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

এবার পবিত্র ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা চালু করছে সৌদি আরব সরকার। এই ভিসা মিলবে ২৪ ঘণ্টার মধ্যেই।

ভিসা চালুর ঘোষণা দিয়েছে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। সৌদির মন্ত্রণালয় জানায়, ওমরাহ পালনে সৌদি আরব যেতে আগ্রহী ব্যক্তিরা নুসুক অ্যাপ ব্যবহার করে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে। ভিসা পেতে লাগবে না স্বাস্থ্য পরীক্ষা। থাকছে না নারীদের জন্য পুরুষ অভিভাবক থাকার বাধ্যবাধকতাও। আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের প্রথম দিনই (১৯ জুলাই) ওমরাহ পালনে সৌদি আরবে যেতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।

মূলত আগ্রহী মুসল্লিদের ওমরাহ ভিসার আবেদনের জন্য এই ইলেকট্রনিক পরিষেবা চালুর ঘোষণা দেয় সৌদি আরব। এতে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহর জন্য ভিসা ইস্যুর কথা জানানো হয়।

সৌদির ভিশন ২০৩০-এর লক্ষ্য হচ্ছে, বৃহত্তর সংখ্যায় ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য সৌদিতে অভ্যর্থনা সহজতর করা। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যঅনুসারে, গত ২০২২ সালে ১০ লাখ মানুষ পবিত্র হজ পালন করেন। এসব হাজির মধ্যে ৮৫ শতাংশ বা ৮ লাখ ৫০ হাজার মুসল্লি বিদেশি এবং ১৫ শতাংশ বা ১ লাখ ৫০ হাজার মুসল্লি সৌদি আরবের অভ্যন্তরীণ হাজি।

সৌদি প্রেস এজেন্সির (সিপিএ) তথ্যঅনুসারে, ওমরাহ করতে আসা ব্যক্তিদের জন্য সেবার মানোন্নয়ন এবং তাদের সৌদি আরবে প্রবেশ আরও সহজ করতেই ই-ভিসা চালুসহ অন্যান্য সেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…