বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ খামেনির: রিপোর্ট

ফাইল ছবি

নিউজ ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে খামেনি এ নির্দেশ দেন। হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানের ৩ জন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন।

হামাসপ্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পরপরই আয়াতুল্লাহ খামেনির উপস্থিতিতে বুধবার (৩১ জুলাই)  সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক হয়। এতে ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ এ ধর্মীয় নেতা। এ সময় রেভল্যুশনারি গার্ডের ওই দুই সদস্যসহ তিন ইরানি কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে তারা নাম প্রকাশ করতে চাননি।

তেহরানে হামাস নেতাকে হত্যার পরপরই খামেনি ইসমাইল হানিয়ার রক্তের প্রতিশোধ নেয়ার কথা বলেছিলেন। হানিয়ার নিহতের পর খামেনি প্রকাশ্য বিবৃতিতে বলেন, “ইরান এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে। আমরা তার রক্তের প্রতিশোধ নেব। কারণ এ হত্যাকাণ্ডটি ইসলামী প্রজাতন্ত্রের ভূখণ্ডে ঘটেছে। ইসরায়েল ‘কঠোর শাস্তি’ পেতে এ মঞ্চ তৈরি করেছে।”

এদিকে, খামেনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড এবং সেনাবাহিনীর সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন ইসরায়েলে আক্রমণ এবং প্রতিরক্ষা উভয়ের জন্য পরিকল্পনা তৈরি করতে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

তবে ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ইমাম খামেনি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও সেনাবাহিনীর সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ধরনের পরিকল্পনা প্রস্তুত করার জন্য।

ইরানের আশঙ্কা, ইরান ইসরায়েলে হামলা চালালে তেল আবিব ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তারা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…