বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন, পাল্টাপাল্টি দোষারোপ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় পরস্পরকে দোষারোপ করছে কিয়েভ ও মস্কো। রবিবার (১১ আগস্ট) এই বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ারে আগুন লাগে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

অগ্নিকাণ্ডের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিদ্যুৎকেন্দ্রে রুশবাহিনী আগুন দিয়েছে।

এই অভিযোগ অস্বীকার করে ক্রেমলিন নিযুক্ত জাপোরিঝজিয়ার গভর্নর ইয়েভগেনি বালিতস্কি বলেন, ইউক্রেনীয়দের বোমাবর্ষণে এই দুর্ঘটনা ঘটেছে।

ইউরোপের বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি জাপোরিজ্জিয়া শহরে অবস্থিত। ইউক্রেনের এই অঞ্চল দুই বছরের বেশি সময় ধরে রাশিয়ার দখলে রয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, রবিবার স্থাপনাটি থেকে ‘গাঢ় কালো ধোঁয়া’ নির্গত হতে দেখা গেছে। তবে কোনও পারমাণবিক নিরপত্তা ঝুঁকির কথা জানা যায়নি বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

জাপোরিজ্জিয়ার রুশপন্থি গভর্নর বলেছেন, বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ইউক্রেন সেনাদের বোমাবর্ষণকে দায়ী করেন তিনি। তবে তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ হচ্ছে না বলে তিনিও নিশ্চিত করেন।

তেজস্ক্রিয়তার ঝুঁকি না থাকার কথা জেলেনস্কি নিজেও নিশ্চিত করেছেন। তবে বিষয়টিকে কিয়েভকে চাপে ফেলার জন্য মস্কোর আরেকটি কৌশল বলে উল্লেখ করেছেন তিনি। 

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন সেনাদের অভিযান পরিচালনা করার কথা জেলেনস্কি স্বীকার করে নেওয়ার পরদিনই ঘটে এই অগ্নিকাণ্ড।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…