সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইবি শিক্ষার্থী সৈকত

ছবি: সৈকত

নিউজ ডেস্ক

সৈকত দাস এখন মো. সৈকত ইসলাম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির এই শিক্ষার্থী স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

সোমবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে হলফনামার মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। তার আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈকত ইসলাম বলেন, ‘আমি স্বেচ্ছায় ও কোনো প্রকার চাপ ছাড়াই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। দুই বছর আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলাম।

’পরিবারের বিষয়ে তিনি বলেন, ‘বাবা-মা মেনে নেবেন না, এটা স্বাভাবিক। তবে আমি চেষ্টা করবো তাঁদের বুঝিয়ে বলার। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো।

’সৈকতের সহপাঠীদের বরাতে জানা গেছে, তিনি শাহ আজিজুর রহমান হলে থাকেন এবং দীর্ঘদিন ধরেই নিয়মিত নামাজ ও রোজা পালন করে আসছেন।আইনজীবী মুজাহিদুল ইসলাম বলেন, ‘সৈকত একজন প্রজ্ঞাবান ও মেধাবী শিক্ষার্থী। তিনি বিগত ৮ বছর ধরে বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করেছেন এবং ২ বছর ধরে ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলছেন। আজ তিনি আইনগতভাবে হলফনামা দিয়ে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন।

’তিনি আরও বলেন, ‘সৈকত তাঁর পরিবারকে বিষয়টি জানিয়েছেন এবং মুসলিম হিসেবে বাবা-মায়ের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করার অঙ্গীকার করেছেন। আমি তাঁর শিক্ষক, সহপাঠী, সিনিয়র-জুনিয়র সবার কাছে অনুরোধ করবো, যেন তাঁকে সদাচরণ করা হয়।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…