রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

হামলাকারীর তরবারির কোপ থেকে ছেলেকে বাঁচালেন মা

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

ছেলের ওপর তরবারি হামলা ঠেকিয়ে প্রশংসায় ভাসছেন এক মা। রবিবার (১৮ আগস্ট) ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের কোলহাপুর এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে কোলহাপুরের জয়সিংপুর এলাকায় বাইকে বসে থাকা ছেলের সঙ্গে কথা বলছিলেন মা। এমন সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে করে তিন হামলাকারী সেখানে আসেন। তাদের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে বিশাল তরবারি হাতে বাইকে বসে থাকা তরুণকে লক্ষ্য করে কোপ মারেন।

ভিডিওতে দেখা যায়, তরবারির আঘাত থেকে অল্পের জন্য বেঁচে যান ওই তরুণ। এ সময় ওই তরুণের মা পাথর হাতে হামলাকারীদের ধাওয়া করেন। পরে বাইক থেকে নেমে ইট হাতে হামলাকারীদের আঘাতের চেষ্টা করেন তরুণ। পরিস্থিতি বেগতিক দেখে মোটরসাইকেলে করে আসা তিন হামলাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদের পিছু পিছু পাথর হাতে দৌড়ান মা-ছেলে।

গণমাধ্যমটি আরও বলছে, তরুণের মা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান এবং হামলাকারীদের দিকে নিক্ষেপ করার জন্য একটি পাথর হাতে তুলে নেন। পরে তার ছেলেও হামলাকারীদের তাড়া করেন।

এই ঘটনার পর তিন হামলাকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশ বলেছে, হামলার আগে অভিযুক্তদের সাথে ওই তরুণের বাগবিতণ্ডা হয়েছিল। হামলার সময় ওই তরুণের বাবা শহরের বাইরে ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন