বৃহঃস্পতিবার, ১৫ই শ্রাবণ ১৪৩৩, ৩০শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর

ফাইল ছবি

নিউজ ডেস্ক

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্কের সমীকরণে টানাপোড়েন সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকে। এ নিয়ে স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন আন্তজার্তিক গণমাধ্যমেও চলছে আলোচনা। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ঢাকার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় দিল্লি।

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এস জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশের যা হবে তা দেশটির অভ্যন্তরীণ বিষয়। তবে আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। প্রতিবেশীরা একে অপরের ওপর নির্ভরশীল। আমাদের ভালো বাণিজ্য আছে, আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো। আমি দুই দেশের সম্পর্ক এভাবেই রাখতে চাই।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর পর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। ভারতে শেখ হাসিনার অবস্থান অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।

এর আগে গত মাসে ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর বলেছিলেন, শেখ হাসিনা খুব কম সময়ে নোটিশে দিল্লি আসার অনুমতি চেয়েছিলেন। এরপর একটি সংবাদ সম্মেলনে তিনি জানান, হাসিনাকে তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেবে ভারত সরকার।

এদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার ইচ্ছা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, দিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া ঢাকার কোনো বিকল্প নেই। পানিবণ্টন এবং আন্তসীমান্ত চলাচলের মতো দ্বিপক্ষীয় সমস্যার দিকেও ইঙ্গিত করেন তিনি। এসব সমস্যা সমাধানের জন্য তাঁর প্রশাসন দিল্লির সঙ্গে একসঙ্গে কাজ করবে বলে জানান প্রধান উপদেষ্টা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…