রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১০০

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আরও অন্তত ৪০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

সোমবার সকালে দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে এই হামলা চালানো হয়। হামলার বিষয় নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক্স হ্যান্ডেলে জানিয়েছে, হিজবুল্লাহকে লক্ষ্য করে তিন শতাধিক লক্ষ্যে হামলা চালানো হয়েছে। দক্ষিণ লেবাননের বাসিন্দারা জানিয়েছেন, তারা হিজবুল্লাহর স্থাপনা থেকে দুরে থাকার জন্য ট্রেক্সট এবং ভয়েস ম্যাসেজে সতর্কবার্তা পাচ্ছেন। লেবাননের তথ্যমন্ত্রী জানিয়েছেন, তার অফিসেও এ ধরনের ম্যাসেজ এবং ফোন কল এসেছে।

লেবাননের রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর অগেরো জানিয়েছে, এ ধরনের প্রায় ৮০ হাজার বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান রয়টার্সকে বলেছেন, মানসিক চাপ তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হতে পারে।

বিবিসি বলছে, হামলার পর বৈরুতের সিটি সেন্টারের কাছের সড়কে ব্যাপক যানজট দেখা গেছে। অনেক বাসিন্দাকেই শহর ছাড়তে দেখা গেছে। শহরটির হামরা নামক স্থানের বাসিন্দাদেরও ঘরবাড়ি খালি করতে বলা হয়েছে। এই এলাকাটিতেই তথ্য মন্ত্রণালয়, ব্যাংক, বিশ্ববিদ্যালয়সহ নানা স্থাপনা আছে। জায়গাটিতে হিজবুল্লাহ তেমন একটা সক্রিয় নয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…