বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বৈরুতে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল, ব্যাপক ক্ষয়ক্ষতি


নিউজ ডেস্ক

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে রাতভর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের ভয়াবহ বিমান হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সময় রাত ৯টা থেকে শুরু হওয়া এ হামলায় অন্তত ১৭ বার আঘাত হানা হয়। বিশেষ করে, হরাত হরেইক ও লাইলাকি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

সাধারণত, ইসরায়েলি বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার আগে সতর্কবার্তা প্রদান করে, যাতে স্থানীয় বাসিন্দারা স্থানত্যাগ করতে পারে। তবে বুধবার রাতের প্রথম তিনটি হামলার ক্ষেত্রে কোনো পূর্বাভাস বা সতর্কতা দেওয়া হয়নি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতে রাতভর ইসরায়েলের হামলায় অন্তত একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

লাইলাকিতে ছয়টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আগুন লাগার পর তা অন্যান্য ভবনেও ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিসংখ্যান বা আগুন পুরোপুরি নিভেছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো তথ্য দেয়নি

এক মাস আগেও দক্ষিণ বৈরুতের দাহিয়ে ছিল একটি জনবহুল এলাকা। কিন্তু ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এখন অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে এলাকাটি। একের পর এক হামলার মাধ্যমে বাসিন্দাদের অন্যত্র আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে। এ অঞ্চলে হিজবুল্লাহর উল্লেখযোগ্য উপস্থিতির কারণে হামলাগুলো পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এই হামলা বৈরুতের পরিস্থিতিকে আরও জটিল ও মানবিক সংকটকে তীব্র করেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…