বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পাকিস্তান থেকে চিনি কিনছে বাংলাদেশ


নিউজ ডেস্ক

পাকিস্তানের কাছে থেকে ২৫ হাজার টন উচ্চমান সম্পন্ন চিনি কিনেছে বাংলাদেশ। আগামী মাসে করাচি বন্দর থেকে এসব চিনি চট্টগ্রাম বন্দর হয়ে বাংলাদেশ পৌঁছানোর কথা রয়েছে।

কয়েক দশক পর ইসলামাদ থেকে এতো বিপুল পরিমাণে চিনি কিনল ঢাকা। এর আগে বেশিরভাগ সময় ভারতের কাছ থেকে চিনি কিনত বাংলাদেশ। এবার ভারতের পাশাপাশি প্রয়োজনীয় এই নিত্যপণ্য পাকিস্তান থেকেও কিনছে ঢাকা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছ দ্য নিউজ ইন্টারন্যাশনাল। এতে বলা হয়েছে, পাকিস্তান বহু দশক পর এত বড় পরিমাণে ভ্রাতৃপ্রতিম দেশ বাংলাদেশে চিনি পাঠাচ্ছে। এরইমধ্যে সোমবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টন ৫৩০ ডলারে পৌঁছেছে।

চলতি বছর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুমোদনে কমবেশি ৬ লাখ টন চিনির রপ্তানির পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। এর মধ্যে ৫০,০০০ টন চিনি কিনেছে থাইল্যান্ড। পাকিস্তানের চিনি ব্যবসায়ী মজিদ মালিকের মতে, উপসাগরীয় রাষ্ট্র, আরব দেশ এবং আফ্রিকান দেশগুলোও পাকিস্তান থেকে চিনি কেনার চুক্তি করেছে। পরিকল্পনা অনুসারে চিনি রপ্তানি করে পাকিস্তান ৪০-৫০ কােটি ডলার আয় করবে। পাকিস্তানের চিনি শিল্প দেশটির অন্যতম বৈদেশিক মুদ্রা উপার্জনকারী হয়ে উঠেছে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জটিল এবং কখনও কখনও উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল। রাজনৈতিক ও ঐতিহাসিক বৈরিতার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য কয়েক দশক ধরে সীমিত থাকলেও পুরোপুরি বন্ধ ছিল না। তবে নতুন করে ক্রয় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের উন্নতির দিকে একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে এত দিন সরাসরি কোনো কনটেইনার জাহাজসেবা ছিল না। তবে গত নভেম্বরে পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ আসে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানাচ্ছে, গত অর্থবছরে পাকিস্তান থেকে আমদানি হয়েছে ৭৪ কোটি ৪৫ লাখ ডলারের পণ্য। আর ২০২১-২২ অর্থবছরে সে সময় পাকিস্তান থেকে পণ্য আমদানি ব্যয় ছিল ৮০ কোটি ডলার।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…