রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে কংগ্রেসের বৈঠক


আন্তর্জাতিক ডেক্স

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য, দলের নেতা অমিতাভ চক্রবর্তীসহ অন্য প্রতিনিধিরা।

তারা রোববার সন্ধ্যায় সেখানে যান।বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে কথিত নির্যাতন নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় হতে দাবি জানিয়েছেন তারা।

একইসঙ্গে সীমান্তে বিএসএফের নজরদারি বাড়ানোর আহ্বানও জানিয়েছেন নেতারা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে কথিত নির্যাতন বন্ধ করতে কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় হতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

বাংলাদেশে অস্থিরতার সুযোগে যাতে কেউ সীমান্ত পেরিয়ে না ঢুকে পড়ে, তার জন্য বিএসএফের নজরদারি বাড়ানো এবং রাজ্যে সরকারের সর্বদল বৈঠক ডাকার দাবিও রাজ্যপালের মাধ্যমে জানিয়েছেন কংগ্রেস নেতারা।

এদিকে বাংলাদেশের যুদ্ধ জয়ের স্মরণে ‘বিজয় দিবস’ উপলক্ষ্যে সোমবার ফোর্ট উইলিয়ামের ‘বিজয় স্মারক’ থেকে মাটি নিয়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে দিতে যাবে কংগ্রেস।

এরপর বাংলাদেশ ডেপুটি হাই-কমিশন অভিমুখে মিছিলের ডাক দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন