রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সমুদ্র পথে মালয়েশিয়া প্রবেশের চেষ্টায় আটক ৩০০ রোহিঙ্গা


আন্তর্জাতিক ডেক্স

সমুদ্র পথে মালয়েশিয়া প্রবেশের সময় বহনকারী দুটি নৌকাসহ অন্তত ৩০০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (৪ জানুয়ারি), মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) লাংকাউইয়ের পুলাউ রেবাকের দক্ষিণ-পশ্চিম উপকূলে অনথিভুক্ত অন্তত ৩০০ মিয়ানমারের নাগরিকদের বহনকারী দুটি নৌকা আটক করেছে।

এর মহাপরিচালক অ্যাডমিরাল দাতুক মোহম্মদ রোসলি আবদুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, নৌকাগুলো বিকেল ৪টা ১৬ মিনিটে উপকূলে অবস্থান করছিল, পর্যাপ্ত খাবার ও পানি ছিল না। নৌকায় থাকা যাত্রীরা ক্লান্ত হয়ে পড়ে। তাৎক্ষণিক তাদের খাদ্য ও পানীয় জল সহায়তা করা হয়।

পরিচালক বলছেন, তারা নৌকাগুলির গতিবিধি সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য থাই এনফোর্সমেন্ট কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

মোহাম্মদ রোসলি সামুদ্রিক সম্প্রদায়কে সতর্ক থাকার এবং জরুরী হটলাইন ৯৯৯ বা ল্যাংকাউই মেরিটাইম রেসকিউ সাব সেন্টার (এমআরএসসি) ০৪-৯৬৬২৭৫০ বা ০১১-৫৮৯২৫৮৬৮-এর মাধ্যমে সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করার জন্য আহ্বান জানিয়েছেন।

মোহম্মদ রোসলি বলেছেন, এমএমইএ অপারেশন গার্ড সক্রিয় করেছে এবং অন্যান্য অনথিভুক্ত মিয়ানমারের নাগরিকদের ল্যাংকাউই যাচ্ছে বলে ট্র্যাক করার জন্য টহল জোরদার করেছে।

এর আগে, ২ জানুয়ারি, ভোর ৩টা ২৫ মিনিটে ল্যাংকাউইয়ের পান্তাই তেলুক ইউ বিচ এলাকা থেকে ১৯৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এরপর টহল জোরদারের মাধ্যমে লাংকাউইয়ের পুলাউ রেবাকের দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে অনথিভুক্ত অন্তত ৩০০ মিয়ানমারের নাগরিকদের বহনকারী দুটি নৌকা ও আটক করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন