রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভারী বৃষ্টিপাতে মক্কা-মদিনায় বন্যা


আন্তর্জাতিক ডেক্স

সৌদি আরবের মক্কা-মদিনা অঞ্চল ও জেদ্দা শহরে ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। গতকাল সোমবার (৬ জানুয়ারি) এ অঞ্চলগুলোতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়। সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, মক্কার দক্ষিণ-পূর্বে আল-আওয়ালি এলাকায় ভারী বৃষ্টিপাতের পর বন্যা দেখা দিয়েছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তাঘাটে গাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে ও লোকজন বন্যার পানির মধ্য দিয়ে হাঁটছেন।

দেশটির ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার (এনএমসি) পুরো সপ্তাহে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি, বজ্রপাত ও ধূলিঝড়ের পূর্বাভাস দিয়েছে। সৌদি আরবের পরিবেশ, জল ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বদর প্রদেশের আল-শাফিয়াহতে সর্বোচ্চ ৪৯ দশমিক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।এরপর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেদ্দার আল-বাসাতিনে। সেখানে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মদিনায় মসজিদে নববীতে ৩৬ দশমিক ১ মিলিমিটার ও কুবা মসজিদে ২৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, আকস্মিক বন্যার কারণে জেদ্দা, মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত, ধূলিঝড়ের পূর্বাভাসসহ এ ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামীকাল ৮ জানুয়ারি বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে।

আরব নিউজসহ বিভিন্ন সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, মদিনায় তীব্র বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার কারণে রাস্তাগুলো ছোট নদীতে পরিণত হয়েছে। মদিনা ছাড়াও, রিয়াদ, মক্কা, আল-বাহা ও তাবুক সহ অন্যান্য অঞ্চলগুলিও তীব্র আবহাওয়ার প্রভাবের জন্য প্রস্তুত রয়েছে।

উত্তর সীমান্ত, আল-জউফ, হাইল, কাসিম ও পূর্ব অঞ্চল জুড়ে একই রকম পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে এনএমসি। মক্কার ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার জনসাধারণকে, বিশেষ করে গাড়িচালক ও সমুদ্র সৈকতগামীদের সতর্কতা অবলম্বন করতে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলি এড়াতে অনুরোধ করেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন