মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে শিক্ষার্থীদের ঝরেপড়া রোধকল্পে এসোডো'র কর্মশালার


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরেপড়া রোধকল্পে দু'দিন ব্যাপি স্থানীয় প্রশাসন ও বেসরকারী উন্নয়ন সহযোগি সংস্থা এসোডো'র অংশিজনদের নিয়ে দু'দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ জুলাই বুধবার সকাল ১০টায় বিআরডিবি মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসোডো'র নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।

কর্মশালায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ঝরেপড়া রোধকল্পে স্থানীয় কমিটির সদস্যদেরকে করনীয় বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন সংস্থার গণস্বাক্ষরতা প্রকল্প ম্যানেজার আব্দুর রউফ ও সিজুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক রবিউল আলম, অর্থ বিষয়ক ম্যানেজার আজহার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, পল্লী উন্নয়ন অফিসার হারুন-অর-রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন ও নাচোল ইউপির চেয়ারম্যান সফিকুল ইসলাম, সংস্থার মাঠকর্মী মোসাঃ ডেইজি ও সুমি খাতুন। কর্য়মশালায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ, গার্লস ফোরাম ও ইউথ গ্রুপের সদস্যদের অংশগ্রহণে দু'দিনের কর্মশালার ১ম দিনের শেসন অনুষ্ঠিত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…