বুধবার, ২৫শে চৈত্র ১৪৩২, ৮ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে জামায়াতে ইসলামির উদ্যোগে এক বিশাল ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত


নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামায়াতে ইসলামির উদ্যোগে এক বিশাল ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । নাচোল উপজেলা ও পৌর জামায়াতে ইসলামির আয়োজনে, আজ বিকেলে বেগম মহসিন মাদ্রাসা মাঠে নাচোল উপজেলা জামায়াতে ইসলামির আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামির নায়েবে আমীর ও ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট'র) এমপি মনোনয়ন প্রার্থী ড. মিজানুর রহমান তার বক্তব্যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে অনেক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি ছাত্র ও যুবকদের উদ্দেশ্য করে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তোমাদের অগ্রীনি ভূমিকা পালন করতে হবে, পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে দাঁড়িপাল্লার প্রতীক দৃশ্যমান করতে হবে। শৃঙ্খলা বজায় রেখে দলমত নির্বিশেষে বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইতে হবে, ও প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে। ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়া খুললেই যেন আগে দাঁড়িপাল্লার প্রচার সামনে আসে। তিনি আরও বলেন, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুন্দর সমৃদ্ধশালী, দুর্নীতি মুক্ত, নতুন বাংলাদেশ গড়তে চাই।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিবিরের সেক্রেটারী আব্দুল্লাহ, পৌর জামায়াতে ইসলামির আমীর মনিরুল ইসলাম, পৌর নায়েবে আমির, ডাঃ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন ।

এছাড়াও উপস্থিত নাচোল উপজেলা পশ্চিম শিবিরের সভাপতি আবু শাহিন, উপজেলা পূর্ব শিবিরের সভাপতি নাদিরুল ইসলাম। ভোলাহাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সোহেল রানাসহ নাচোল উপজেলা ও পৌর জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স

মাবেশ শেষে পৌর এলাকসহ বাস্টান্ড মোড়ে দোকানে, দোকানে গণসংযোগ করেন এমপি প্রার্থী মিজানুর রহমান। এসময় নাচোল মধ্য বাজারে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচার প্রচারণা উপলক্ষে এক সভা সমাবেশ করেন তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ ঘন্টা ৪৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপসের মাধ্যমে নিতে হবে মোটরসাইকেলের তেল

৪ ঘন্টা ৩৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সফল করতে গোমস্তাপুরে…

১৬ ঘন্টা ৩৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

উপর রাজারামপুর গোরস্থান ও হাফিজিয়া মাদ্রাসায় হজ্জযাত্রী বিদায়…

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ১০০ টাকা ফিতে রোগী দেখছেন ডা. জহির…

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নানার সাথে মাহফিলে গিয়ে নি'খোঁজ ৬ বছরের শিশুর…