রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


নাসিম আলী

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে  উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ সুলতানা রাজিয়া সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নাচোল থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, নাচোল ফায়ার সার্ভিস ইনচার্জ এমদাদুল হক, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর ইয়াকুব আলী, পৌর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খাঁন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম,কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব,  নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল পৌর বিএনপি সভাপতি মোঃ আমিনুল ইসলাম, স্থানীয় জন প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, নাচোল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকলেও মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান, ছিনতাই ইত্যাদি প্রতিরোধে সকলকে আরও সতর্ক ভূমিকা পালন করতে হবে। এছাড়াও সভায় রাস্তাঘাটের উন্নয়ন, যানজট নিরসন, স্বাস্থ্যসেবা, সরকারি খাস জমি দখলমুক্ত রাখা, পানি সরবরাহ সমস্যা সমাধান, এবং উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন বিষয়েও আলোচনা হয়।

সভায় মোছাঃ সুলতানা রাজিয়া বলেন,“আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ সবচেয়ে বড় শক্তি। সবাই মিলে কাজ করলে নাচোলকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

আলোচনার শেষে সভায় উপস্থিত অতিথিবৃন্দ নাচোল উপজেলায় শান্তি-শৃঙ্খলা ও জন নিরাপত্তা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…