রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে বীজ ও সার বিতরণ

ছবি: সংগৃহীত

নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সকালে নাচোল উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ৪'শ জন কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসানে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম।

এ ছাড়াও বক্তব্য দেন নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নুর। উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি ও প্রান্তিক কৃষকগণ।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় নাচোল উপজেলার ৪'শ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি পেয়াজ বীজ, ২০ কেজি এমওপি, ২০ কেজি ডিএপি সার সহ কীট ও বালাইনাশক প্রদাণ করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…