শনিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১২ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৮ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী বিজি ওয়াগন ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৮ ঘণ্টা পর পার্বতীপুর-রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার বিকাল চার টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সকাল পৌনে ৮টার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় বিজি ওয়াগন বগিটি (১০০৩২৬) লাইনচ্যুত হয় এবং এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে রিলিফ ট্রেনটি উদ্ধার কাজ শুরু হয়। এদিকে, লাইনচ্যুতির ঘটনার পর বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে রেল স্টেশনে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুর রেল স্টেশনে আটকা পড়ে।

পার্বতীপুর রেল স্টেশন সূত্র জানায়, চট্টগ্রাম থেকে গম ভর্তি ৩১ বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। পরে শনিবার সকাল ৮টার দিকে বগিটি লাইনচ্যুত হয়। এরপর দুপুর ১২টার দিকে সেটি উদ্ধার করে স্টেশনে নিয়ে যাওয়ার পথে আবার তা লাইনচ্যুত হয়।

ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী জানান, রেল লাইনের স্লিপার পরিবর্তনের কাজ করায় ট্রেন লাইনচ্যুতের এমন ঘটনা ঘটেছে। তবে ট্রেনের গতি কম ছিল।

পার্বতীপুর রেলস্টেশন মাস্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকাজ কাজ শুরু হয়। ৮ ঘণ্টা পর বিকাল ৪টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…