রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা সেতুর টোলঘরে শিক্ষার্থীদের ভাঙচুর-অগ্নিসংযোগ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোলঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।বুধবার বিকেলের দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় তাদের অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে প্রায় দেড়ঘণ্টা মতো যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।পুলিশ ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হুজাইফা ইবনুল সাকিল মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় আদায়কারীরা তার কাছে টোলের টাকা চান। এ সময় শিক্ষার্থী পরিচয়ে টোলের টাকা দিতে অস্বীকৃতি জানায় ওই শিক্ষার্থী। এ নিয়ে ওই শিক্ষার্থী ও টোল আদায়কারীদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে হুজাইফাকে টোল আদায়কারীরা মারধর করে। পরে এ খবর পেয়ে পলিটেকনিক শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৩টার দিকে টোলঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ জানান, হুজাইফাকে মারধরের খবর পেয়ে উত্তেজিত শিক্ষার্থীরা টোলঘরে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। মহানন্দা সেতু পুরোপুরি টোলমুক্ত করতে হবে। অন্যথায় আবারও তারা টোলঘরে অবস্থান নেবে বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে টোল আদায়কারী প্রতিষ্ঠানের মালিক হাম্মাদ আলীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…