বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে ভ্যানচালককে গলা কেটে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

ছবি: তিনজনের যাবজ্জীবন

পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহীর চারঘাটে ভ্যানচালককে গলাকেটে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা করে। অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক।

রোববার (৯ জুন) দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় মামলার দণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় কোর্ট পুলিশ।

দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন রাজশাহীর চারঘাট উপজেলার সদর পৌরসভার আস্করপুর মহল্লার মিনারুল ইসলাম, মাসুদ রানা ও সাদিপুর মহল্লার জুলহাস ইমরুল কায়েস ওরফে জুয়েল।

রায় ঘোষণার পর আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আসাদুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাটি ২০২০ সালের ৯ অক্টোবরের। ওই দিন সন্ধ্যার পর চারঘাট উপজেলার পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের রাস্তার পাশে স্থানীয়রা ব্যাটারিচালিত ভ্যানচালক জালাল উদ্দিনকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জালালের গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামে। চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় নিহত জালালের ছেলে পরদিন থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৫ এপ্রিল পুলিশ আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এতে ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই জালালকে গলা কেটে হত্যা করা হয়েছে।

এরপর এ মামলায় আদালতে মোট ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া আজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…