বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে শীতার্ত মানুষের পাশে ইউএনও নিশাত আনজুম অনন্যা

অসহায় ও গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা

সারওয়ার জাহান

বইছে হিমেল হাওয়া। চারিদিকে বাড়ছে শীতের প্রকোপ। অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্টের সীমা নেই। সমাজের সচ্ছল মানুষের ঘরে বছর পরিক্রমায় শীত ঋতু হিসেবে আনন্দ ও খুশির বার্তা নিয়ে এলেও অসহায়, ছিন্নমূল ও দরিদ্রদের জন্য শীত কষ্টের ও বেদনার ধূসর বার্তাবাহক মাত্র।

গত কয়েক দিনের হাড় কাপানো শীত, ঘনকুয়াশা ও হিমেল বাতাস জনজীবনকে করেছে বিপর্যস্ত। শীতার্ত এই সকল মানুষের কিছুটা কষ্ট লাঘব করতে ছিন্নমূল, অসহায় ও গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।

শনিবার ১৩ জানুয়ারি রাত ৯ টায় রহনপুর রেলওয়ে স্টেশন এবং স্টেশন বাজারে খোলা বারান্দায় ঘুমিয়ে থাকা ছিন্নমূল অসহায় মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রচন্ড শীতের মাঝে ঘুমিয়ে থাকা মানুষগুলো কম্বল পেয়ে ভীষণ খুশি হন। তারা বলেন, একটি কম্বলে ঠান্ডা কাটছিল না এ কম্বলটি পাওয়াই ঠান্ডা থেকে রক্ষা পাব।

এক বৃদ্ধ মহিলা ইউএনও কে উদ্দেশ্য করে বলেন, মা আল্লাহ তোমার অনেক ভালো করবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম।

৫০ জন ছিন্নমূল অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা বলেন, পর্যায়ক্রমে উপজেলার সর্বত্রই শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…