রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে "পুলিশ নারী কল্যাণ সমিতির” উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

"পুলিশ নারী কল্যাণ সমিতির” উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে "পুলিশ নারী কল্যাণ সমিতি”(পুনাক) এর উদ্যোগে দুঃস্থ,অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৬ জানুয়ারী মঙ্গলবার দুপুর আড়াইটায় "পুলিশ নারী কল্যাণ সমিতি" (পুনাক) চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলার বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।


চাঁপাইনবাবগঞ্জ জেলার পুনাক সভানেত্রী নাজিফা আলী প্রমি এঁর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে চলমান শৈত্যপ্রবাহে সতর্কভাবে চলাফেরা করতে বলেন এবং সকলের সু-স্বাস্থ্য কামনা করেন। এসময় তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সহ বাংলাদেশ পুলিশের জন্য উপস্থিত সকলের কাছে দোয়া চান তিনি ।

সভানেত্রী নাজিফা আলী প্রমি তাঁর বক্তব্যে বলেন "আমরা আছি তোমাদের পাশে" এই স্লোগানে "পুলিশ নারী কল্যাণ সমিতি" (পুনাক) চাঁপাইনবাবগঞ্জের উদ্যেগে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে । চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুনাক সভাপতি এসব কথা বলেন।

পুনাক 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম সাহিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), মোঃ নূরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস), মোসা: নাজমুন নাহার সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…