রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন শীর্ষক কর্মশালা 

ছবিঃ প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সাবেক ইপি চেয়ারম্যান আবু নজর হোসেন খাঁন

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

  মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বারঘরিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারু অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবু নজর হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্র্যাক অফিসের এমআরএসসি কোঅডিনেটর রেজাউল করিম, সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক সোহেল রানা, প্রোগ্রাম অর্গানাইজার জিন্নাত আলী।এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড এর ইউ,পি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যগণ, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, শিক্ষক, বিদেশ ফেরত অভিবাসী ও সাংবাদিক সহ এলাকার আরও বিভিন্ন স্তরের প্রতিনিধিগন।


বিশেষ অতিথির বক্তব্যে রেজাউল করিম জানান ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে সম্ভাব্য অভিবাসীরা নিয়মিত উপায়ে, স্বল্প খরচে, প্রশিক্ষিত হয়ে কিভাবে বিদেশে যেতে পারেন এবং কোথায় থেকে কি ধরনের সেবা পাওয়া যাবে তা সকলের উদ্দেশ্য তুলে ধরেন।

এছাড়াও ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক পুনরেকত্রীকরণ এবং অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সহ, রেফারেল সেবার বিষয়ে উপস্থিতি সকলকে অবহিত করেন ।

এছাড়াও তিনি বলেন যে, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে বাংলাদেশের ৩টি বিমান বন্ধর- ঢাকা, সিলেট ও চট্রগ্রাম জরুরি সহায়তা প্রদান করা হয়।

বিদেশে আটকে পড়া ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা, দেশে লাশ আনতে সহায়তাসহ নানাবিধ ভালো কাজের সাথে আছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

তিনি সকলকে বলেন, বিদেশে গমনেচ্ছুক বা বিদেশ-ফেরত অভিবাসীদের যেকোনো প্রয়োজনে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ অফিস অথবা প্রতিনিধির সাথে যোগাযোগ করার অনুরোধ জানান।

প্রত্যাশা প্রকল্প-২ ইউনিয়ন কর্মশালায় ব্যানার ফেস্টুনে স্লোগান ছিল "থাকবো ভালো রাখবো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ।

জানা গেছে, নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত পুনরেকত্রীকরণে দেশ ও দশের উন্নয়নে আলোচনা করা হয়।

এছাড়াও প্রকল্পের বাস্তবায়নের লক্ষে উপস্থিত ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করে অতিথিরা।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…