রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে চোর চক্রের দুই সদস্য র‌্যাবের হাতে গ্রেফতার

ছবি: চোর চক্রের দুইজন সক্রিয় সদস্য

মোঃ সোহেল রানা

গ্রেফতারকৃত আসামিরা চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে অটোরিকশা, মোটরসাইকেল চুরি করে বিভিন্ন খোলা অংশ ভিন্ন ভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। তবে শেষ রক্ষা হলো না ১৯ মার্চ বিকেলে সদর উপজেলা সেলিমাবাদ দেওয়ান জায়গীর এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে চোর চক্রের দুইজন সক্রিয় সদস্য আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামি হচ্ছেন শিবগঞ্জ উপজেলার চকদৌলতপুর গ্রামের বিপ্লব আলী (২৬), চর হাসানপুর গ্রামের রায়হান (২১) কে হাতেনাতে গ্রেফতার করে।

র‌্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। গত ১৫ই মার্চ একটি মটরসাইকেল হারিয়ে যায়। খোঁজাখুঁজি পর না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিকেলে একটি চুরির মামলা দায়ের করে।

পরবর্তীতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এর প্রেক্ষিতে মঙ্গলবার ১৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা সহ দুইজন সক্রিয় সদস্যকে চোরাই মোটরসাইকেল সহ র‌্যাবের আভিযানিক দল হাতেনাতে গ্রেফতার করে।

এ চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…