রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাগমারায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী


আব্দুল কাদির

রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি। বুধবার সকালে তাহেরপুর ডিগ্রি কলেজ, তাহেরপুর গোবিন্দ মন্দির, রাজবাড়ী ও তাহেরপুর শেখ রাসেল পৌর অডিটোরিয়ামের অবকাঠামো উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন তিনি। পরে তাহেরপুর শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দের সঙ্গে অনু্ষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাগমারায় শতভাগ বয়স্ক, বিধবা-প্রতিবন্ধী ভাতা, একটি ডায়াবেটিক হাসপাতাল ও তাহেরপুর ডিগ্রি কলেজকে সরকারিকরণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।


উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৫, রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর মুনসুর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিএম শফিকুল ইসলাম, তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউদ্দিন টিপু, অধ্যাপক জাহিদ ইকবাল, মাসুদ রানা, সাবেক কাউন্সিলর তাপস কুমার দাস, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম শোভন, ছাত্রনেতা মিলন, রজত দাস, যুবলীগ নেতা সোহেল রানা, আসাদুল, আকরাম বিদুৎ, রিপন, হাবু, মিঠন ও ছাত্রলীগ সভাপতি সন্দীপ রায়সহ স্থানীয় আওয়ামী লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…