রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৭ম ধাপে ২১ দিনব্যাপী জেলা আনসার ভিডিপির অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ

ছবি: জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ড কার্য্যালয়ের হলরুমে

মোঃ সোহেল রানা

৭ম ধাপে ২১ দিনব্যাপী জেলা আনসার ভিডিপির অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ।

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের বেলেপুকুরে জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ড কার্য্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্লাসে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।

জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রশিক্ষণ ক্লাসে আরো উপস্থিত ছিলেন,জেলা সহকারী কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবির, জেলা আনসার ও ভিডিপির সার্কেল আ্যডজুট্যান্ট সেলিম রেজাসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় এই বাহিনীর সদস্যদের নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহব্বান জানান।

বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আনসার ভিডিপিকেও স্মার্ট বাহিনী হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

গ্রাম পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা, মাদক চোরাচালান রোধ, সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে বাহিনীর কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে আহবান জানান তিনি। এসময় তিনি মহান মুক্তিযুদ্ধ চলাকালীন তাঁর অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরেন প্রশিক্ষনার্থীদের সামনে।

উল্লেখ্য যে, গত ৬ মার্চ থেকে ৭ম ধাপের এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ১০০ জন যুবক অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…