মঙ্গলবার, ৩০শে ভাদ্র ১৪৩৩, ১৫ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে কৃষি বিভাগের প্রদর্শনীর উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ

ছবি: যন্ত্রপাতি বিতরণ

বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি বিভাগের প্রদর্শনীর উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলাহাট অফিসের পক্ষ থেকে এই উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (অ:দা) মীর আল মুনসুর সোয়াইবের, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ বিভিন্ন এলাকার সুফলভোগীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী বলেন, বাংলাদেশে মসলা ফসলের মধ্যে আদা ও হলুদের উৎপাদন চাহিদার তুলনায় বেশ কম। তাই মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আম বা বিভিন্ন ফল বাগান, বসতবাড়ির আশেপাশের ছায়াযুক্ত পতিত জায়গায় আদা ও হলুদের চাষ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বস্তায় আদা চাষ একটি নতুন প্রযুক্তি এবং এ প্রক্রিয়ায় আদা চাষ সহজ ও লাভজনক। তারই অংশ হিসেবে এবছর আমরা ৬০ জন কৃষকের মাঝে প্রতিজন ৫০০ টি করে বস্তা, ১৫ কেজি করে আদার উন্নত জাতের বীজ, ৫০ কেজি জৈবসার, বিভিন্ন প্রকার রাসায়নিক সার, প্রয়োজনীয় অন্যান্য উপকরণ ও বালাইনাশক বিতরণ করেছি।

এবছর ভোলাহাট উপজেলায় ৩০ হাজার বস্তায় প্রদর্শনী হিসেবে এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে আরও ৪০ হাজার সহ মোট ৭০ হাজার বস্তায় আদা চাষ হবে বলে আশা করছি। আদার পারিবারিক চাহিদা পূরণের জন্য সকলকে ১০ টি বা ২০ টি বস্তায় আদা চাষ করার আহ্বান জানচ্ছি। আশা করছি আগামী ২ বছরের মধ্যে আমরা আদার উৎপাদন বাড়িয়ে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারব বলে আশা প্রকাশ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৯ ঘন্টা ৩৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

১৪ ঘন্টা ২৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের…

১৭ ঘন্টা ১১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…