রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন


মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জে অগ্নিনির্বাপণ, অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৩ দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এর আয়োজনে মঙ্গলবার (২৩ এপ্রিল ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনে ৩ দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ৩ মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া।১ম ব্যাচ ২৩ এপ্রিল হতে ২৫ এপ্রিল পর্যন্ত ৩ দিনব্যাপী প্রশিক্ষণে ৪০ জন ও ২য় ব্যাচে ২৮ এপ্রিল হতে ৩০ এপ্রিল পর্যন্ত ৩ দিনব্যাপী প্রশিক্ষণে ৪০ জন মোট ৮০ জন নারী-পুরুষ স্বেচ্ছাসেবক প্রশিক্ষণে অংশগ্রহন করেন।চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর স্টেশন অফিসার মোঃ সেলিম হোসেন এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসার ,মোঃ সারওয়ার হোসেন,ফরিদ উদ্দীন,মোঃ হারুনুর রশিদ, মোঃ খালিকুজ্জামান সহ প্রশিক্ষণার্থী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের মাধ্যমে সেচ্ছাসেবীদের দক্ষ করে গড়ে তুলবে এমনটাই আশা করেন তাঁরা। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে প্রশিক্ষণার্থীদের।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…