সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে পৃথকস্থানে ২ জনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে পৃথক স্থানে ২ জনের মৃত্যু হয়েছে। ১৬ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শেখপাড়া ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুরে এ ঘটনা দুটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর শেখপাড়ার গুধু শেখের মেয়ে তারিফা (১৭) ও বালিয়াডাঙ্গার দুর্গাপুর গ্রামের কুরবান আলীর ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিশাত (১১)। বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আতাউল হক কমল জানান, সন্ধ্যার কিছুক্ষণ আগে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুরে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাগানে আম কুড়াতে যায় রিশাত। এর কিছুক্ষণ পর হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। অপর দিকে মহারাজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য শরিফুল আলম জানান, বাড়ির সামনে ঝড় বৃষ্টির সময় আম কুড়াতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তারিফা মারা যায়। এ দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…