সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৭৮ লাখ টাকার ঋণের চেক বিতরণ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের উপকারভোগী ৪৯ জনের মধ্যে সাড়ে  ৭৮ লাখ টাকার স্বল্প সুদে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া যাদুপুর দুগ্ধ সমবায় সমিতি এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। 

উক্ত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোখলেসুর রহমান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন দায়িত্বপ্রাপ্ত জেলা সমবায় অফিসার ও সদর উপজেলা সমবায় অফিসার শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, সমবায় অধিদপ্তরের বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প’র আওতায় এই ঋণ বিতরণ করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…