সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নে চেক প্রদান

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যের পরিবারকে এককালীন ও ছেলে মেয়েদের বিবাহের জন্য চেক প্রদান করা হয়েছে।

সোমবার (পহেলা জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ভবনের ৩য় তলায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 
চেক হাতে তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। 

জানা গেছে, শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের মধ্যে রাজশাহীর গোদাগাড়ীর রফিকুল ইসলামের স্ত্রী এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের হাসেন আলী ও সদর উপজেলার আমনুরার আসগার আলীর স্ত্রীকে এককালীন ৬০ হাজার টাকা করে প্রদান করা হয়। 

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের লাখেরাজপাড়ার শওকত আলী টুলুর স্ত্রীকে, ভুতপুকুরের লালচাঁনের মাকে ও ফকিরপাড়ার নাসির উদ্দিনের স্ত্রীকে ৭০ হাজার টাকা করে এবং লাহারপুরের দিলিপ কুমার দাসের স্ত্রীকে ৫০ হাজার টাকা এককালীন প্রদান করা হয়।

অন্যদিকে শ্রমিক সংগঠনটির সদস্যদের ১৪ জন কন্যাসন্তান ও ১ জন পুত্রসন্তানের বিয়েতে ব্যয় নির্বাহের জন্য ৩ লাখ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু।  সূচনা বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার। এছাড়াও শ্রমিক ইউনিয়ন অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…