রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১ কোটি টাকার হেরোইন উদ্ধার

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ১ শত গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাতে এই মাদক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে র‌্যাব-৫।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে র‌্যাবের মিডিয়া উইং থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মৃত নসিমুদ্দিনের ছেলে রুস্তম আলীর ধানী জমির পশ্চিম পাশে পদ্মা নদীর তীরে এক ব্যক্তি নৌকা থেকে একটি ব্যাগ নেয়ার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কোটি ১০ লক্ষ টাকার ১ কেজি ১ শত গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাওকে আটক করতে না পারলেও উদ্ধারকৃত মাদক জিডি মূলে নবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান অধিনায়ক।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…