মঙ্গলবার, ৩১শে ভাদ্র ১৪৩৩, ১৫ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ছবি: ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হুজাইফা-মায়েশা প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। 

"খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি" এই স্লোগানকে ধারণ করে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার ওসি (ভারপ্রাপ্ত) আবু ইকবাল পাশা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলালপুর দারুস সুন্নত দাখিল মাদ্রাসার সুপার বজলুর রহমান, শিকারী মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বিশ্বাস, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান, সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলী হায়দার, বিশিষ্ট সমাজ সেবক জাহিরুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য মোসাঃ লাইলী বেগম।

এসময় বক্তারা মাদকবিরোধী আন্দোলনের মাধ্যমে সমাজ থেকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তাছাড়া প্রধান অতিথির বক্তব্যে আইনের আওতায় এনে ভোলাহাট থানাকে মাদকমুক্ত করার ঘোষণা দেন ওসি (ভারপ্রাপ্ত) আবু ইকবাল পাশা। উদ্বোধনী খেলায় সুজন টেলিকম বনাম তাসফিয়া ফুটবল দলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…