রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে অপসারণ ও পদত্যাগের দাবিতে নার্সদের মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় ডিজিএনএম’র মহাপরিচালক মাকসুরা নুরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে সকল আমলাদের অপসারণ ও পদত্যাগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে নার্সরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নার্সিং সংস্কার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির ব্যানারে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অভিযোগ করে বলেন, ডিজিএনএম’র মহাপরিচালক মাকসুরা নুর নার্সিং পেশা ও নার্সদের কটুক্তি কিভাবে করতে পারে সেতো একজন আমলা। তাই তার মন্তব্যের জন্য দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সরিয়ে নার্সদের পদায়ন নিশ্চিত করতে হবে। সেই সাথে মিডওয়াইফারী অধিদপ্তরে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলে নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ করতে হবে। অপসারণ করা না হলে আগামীতে কঠোর কর্মীসূচির ঘোষণা দেয়া হবে বলে মানববন্ধন থেকে বলা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সসহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং সুপার ভাইজার আজিম উদ্দীন, সিনিয়র স্টাফ নার্স সামসুন নাহার, নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগম, নার্সিং ইন্সটিটিউশনের শিক্ষার্থী সুমাইয়া আক্তার, তানজিয়া আক্তার, রহিমা খাতুন প্রমূখ।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…